এই সফটওয়্যার বিক্রির জন্য বানানো হয়নি
২০২০ সাল। আমার নিজের ব্যবসা তখন বাড়ছে, আর সাথে বাড়ছে হিসাবের জট। খাতার হিসাব মেলে না, স্টকের সংখ্যা একরকম আর গোডাউনে আরেকরকম। মাস শেষে বুঝতাম না আসলে লাভ হলো নাকি লস।
তখন একটা সফটওয়্যার ব্যবহার শুরু করলাম। সত্যি বলি, শুরুতে সেটাও নিখুঁত ছিল না। হিসাব মিলতো না, স্টক ঠিক থাকতো না। অন্য কেউ হলে হয়তো ছেড়ে দিতেন।
আমি ছাড়িনি। কারণ এটা ছিল আমার নিজের ব্যবসার প্রশ্ন। প্রতিটা ভুল ধরেছি, প্রতিটা সমস্যা সমাধান করিয়েছি, প্রতিটা নতুন প্রয়োজনে নতুন ফিচার যোগ করেছি। এক বছর না, দুই বছর না, টানা ৫-৬ বছর, প্রতিদিন নিজের আসল ব্যবসায় ব্যবহার করে।
আজ সেই সফটওয়্যার আমার ব্যবসার প্রতিটা টাকার হিসাব রাখে। কোন খরচ লাভ খাচ্ছে, কার কাছে কত বকেয়া, কোন কাস্টমার অনেকদিন কেনেননি, সব আমি জানি।
তারপর একদিন খেয়াল করলাম, আমার চারপাশে অনেক উদ্যোক্তা ঠিক সেই কষ্টেই আছেন, যেটায় আমি ২০২০ সালে ছিলাম। অনেকে জানেনই না যে তাদের ব্যবসা চুপচাপ টাকা হারাচ্ছে। সেদিনই ঠিক করলাম, যে জিনিস আমার ব্যবসা বাঁচিয়েছে, সেটা তাদের হাতেও তুলে দেবো। BebsarHisab সেই সিদ্ধান্তের নাম।
আমি আপনাকে এমন কিছু দিচ্ছি না, যা আমি নিজে ব্যবহার করি না। প্রতিদিন সকালে আমিও এই একই সফটওয়্যার খুলি।